.

.

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আজও স্মৃতিপটে অম্লান শহীদ বুদ্ধিজীবীরা

By on ৩:৪৫ PM
ক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আসলেই ভুলে যাওয়ার মতো নয় বাংলার বুকে ঘটে যাওয়া রক্তাক্ত সেই দিনগুলোর কথা। অনেক হাজার প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলা। সেই দিনগুলোর কথা মনে করলেই যেন বাংলার মানুষের বুক আজও কেঁপে উঠে। হয়তো দেশপ্রেম জেগে উঠার কারণে, হয়তোবা যুদ্ধে প্রাণ হারানো আমাদের ভাইবোনদের আর্তনাদ-চিৎকারের কথা মনে হয়ে। আর যুদ্ধের সময় বাঙালি যে সম্পদ হারিয়েছে, তা হয়তো আজকের এই আধুনিক যুগে এসেও পূরণ হয়নি।
আরও দেখুন এখানে 

নিম্ন রক্তচাপের আদ্যপান্ত

By on ৩:৪২ PM
আজকাল উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ সর্ম্পকে মানুষের সচেতনতাও বেড়েছে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তারা নিম্ন রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসারও আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। প্রেসার যদি অতিরিক্ত নেমে যায়, তাহলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিন্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না। ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে।
ব্লাড প্রেসার লো হলে কী কী করতে হবে তা সম্পর্কে আমাদের সবার হয়তো পুরোপুরি ধারণা নেই কিংবা লো ব্লাড প্রেসারের কারণ ও লক্ষণ সম্পর্কেও হয়তো আমরা তেমনভাবে জ্ঞাত নই। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। অন্যদিকে, রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে, তাহলে তা লো ব্লাড প্রেসার হিসেবে ধরা হয়।
আসুন আজ নিম্ন রক্তচাপ কী কারণে হয়, তার লক্ষণ কী এবং কীভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কে জেনে নিই।
আরও দেখুন এখানে 

সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি

By on ৩:৪০ PM
সার্কসহ যেসব আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ যুক্ত আছে, সেসব আন্তর্জাতিক সংগঠন থেকে পাকিস্তানকে বহিষ্কার করার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের পর পাকিস্তানের বিরূপ মন্তব্যের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বেলা ১১টায় প্রতিবাদলিপি দিতে রায়েরবাজার বধ্যভূমি থেকে রওনা দেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। সাড়ে ১২টায় বনানী মাঠের কাছে পৌঁছালে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। এরপর তিন সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে প্রতিবাদলিপি নিয়ে যায়। প্রতিবাদলিপি দিয়ে এসে দুপুর দেড়টায় বনানী মাঠের সামনের সড়কে মানববন্ধন করে সেক্টর কমান্ডার্স ফোরাম।
আরও দেখুন এখানে 

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

নতুন পে-স্কেলে বেতন জানুয়ারিতে

By on ৪:১৭ PM
আগামী জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শনিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথগত রায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
সরকারি চাকরিজীবীরা জানুয়ারি থেকেই নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান অর্থমন্ত্রী।
আরও দেখুন এখানে 

লাল-সবুজে বাংলাদেশ

By on ৪:১৫ PM
বিজয়ের মাসে মূকাভিনেতা নিথর মাহবুব নিজস্ব গ্রন্থনা,পরিকল্পনা ও অভিনয়ে ‌‌‘বাংলাদেশ’ শিরোনামের একক মূকাভিনয়ের প্রদর্শনী করতে যাচ্ছেন। ডিসেম্বর মাস জুড়েই তার এই পরিবেশনা থাকছে রাজধানীর একাধিক স্থানে।
আজ রোববার, বেলা ৩টায় ধানমন্ডি ২৭ এ অবস্থিত স্ট্রেট ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রদর্শনী হবে।এছাড়া ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানেও এটির একটি প্রদর্শনীর হবে বলে জানিয়েছেন নিথর মাহবুব।
আরও দেখুন এখানে