.

.

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

আজ কেমন যাবেঃ ১১ ডিসেম্বর

By on ৩:০৩ PM
আজ শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯)ট্রেনের দ্রুতগামী গতি রহস্য রহস্যময় মনে হতে পারে। গন্তব্যে পৌঁছুতে কিছুটা দেরি হতে পারে। মাঝপথেই সেরে নিতে হবে পড়াশোনার কাজগুলো। জল থেকে সাবধান থাকতে হবে, তবে জলকেলি থেকে নয়।দূরের যাত্রা শুভ।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০)নদীকে ভালোবেসে কাছে এগিয়ে যান। যদি খুব বেশি মৃত্যুভয় কাবু করে না ফেলে তো গাছের উপর থেকে ঝাঁপ দিতে পারেন। ডুবে যেতে থাকলে আপনার হাত ধরে তুলে আনবে এমন কোনো বন্ধু, যার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার আর কোনো সুযোগ অন্তত এ জনমে নেই। দূরে কোথাও যেতে পারেন, তবে পড়তে হবে সাদা পোশাক।
মিথুন (মে ২১ – জুন ২০)অজ্ঞাত স্থানে যাওয়ার জন্যে যথেষ্ট অনুকূল একটা দিন। গুছিয়ে রাখা অর্থকড়ি আর জামাকাপড় নিয়ে তৈরি হয়ে নিন। তারপর নিয়ে নিন গড়পড়তা জীবন থেকে ছুটি। ব্যাপারটা আপনি যতটা কঠিন ভাবছেন ততটা সহজ। নতুবা চতুর্মুখি চাপে পিষ্ট হবেন সারাক্ষণ। প্রেমযোগ আছে বটে, তবে প্রেমরোগে তার পরিসমাপ্তি ঘটবে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২)সরাসরি চোখের দিকে তাকান। অন্য দিকে তাকালে পরাজিত হবেন। কিন্তু জয়ী হওয়াটা জরুরি। অন্য যে কাউকে আজ আপনার জন্যে পরাজিত হতে বলুন। তবে পুরো ব্যাপারটার কোথাও কোনো কাপুরুষতা থাকতে পারবে না, কোনো অমানুষিকতা থাকতে পারবে না। প্রকৃতির সান্নিধ্যে আসুন। লতানো গাছ ভালোবাসুন। সে আপনাকে ফিরিয়ে দেবে প্রেমাস্পদকে, যদি সে চলে গিয়ে থাকে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)বিবিধ রঙের প্রভাব পড়বে মনে। স্বপ্নে রঙ দেখতে চাওয়ার প্রবণতা বাঁচিয়ে দিতে পারে সকালবেলার কোনো বিপদঝুঁকি থেকে। ছোটবেলার কোনো স্মৃতি আবার ফিরে এসে বিষণ্ণ করে তুলতে পারে নিথর দুপুর। কাতর হওয়ার মতো মানুষের সঙ্গে দেখা হবে। আপনাকে দ্বিতীয়বার বাঁচানোর মতো রসদ তার ভেতর আছে।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)মানুষের ক্ষুধাতৃষ্ণা আপনাকে কাতর করে, আপনারটি নয়। এটা, বলার মতো মহাপৌরুষত্ব এনে দিতে পারে আপনার ব্যক্তিত্বে। প্রকৃতির বিপরীতমুখি আচরণ থেকে শিক্ষা নিন। দেখতে পাবেন, সেখানে পরস্পরবিরোধী আচরণের মধ্যে চমৎকার সমতা রক্ষিত হয়। অর্থভাগ্য উত্তম। বন্ধুভাগ্য উত্তম।
আরও দেখুন এখানে 

ইউনাইটেড হাসপাতালে ভাংচুর

By on ২:৫৪ PM
গুলশানের ইউনাইটেড হাসপাতালে রোগীর সাথে দেখা করতে না দেওয়ায় তার স্বজনরা হাসপাতালের ভেতর ভাংচুর করেন এবং সেবার নামে বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানান গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম ।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদারের ভাই আবদুল বারী দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৬ দিন আগে অস্ত্রোপচারের পর তাকে সিসিইউতে রাখা হয়েছে।
আরও দেখুন এখানে 

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে নিয়োগ

By on ৭:৫৬ PM
পদের নামঃ ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিএ/স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ ৫-১৫ বছর
বয়সঃ ৪৫-৫৫ বছর
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট (www.iub.edu.bd/jobs) থেকে আবেদনপত্র সংগ্রহ করে hrdept@iub.edu.bd ঠিকানায় ই-মেইল করে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০১৫
সূত্রঃ প্রথম আলো, ০৯ ডিসেম্বর ২০১৫
আরও দেখুন এখানে 

গণপিটুনিতে নিহত ৭

By on ৭:৫৩ PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ জনের প্রাণঘাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরিন্দা বাজার থেকে একটি ট্রাকে চাল উঠানোর সময় ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে দুবৃর্ত্তরা।
আরও দেখুন এখানে 

স্কয়ার হাসপাতালের জরিমানা

By on ৭:৫১ PM
রাজধানীর স্কয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় হাসপাতালটিকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত স্কয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান করে দেখা গেছে, হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটের কোনো লাইসেন্স নেই। ক্লিনিক এবং ল্যাবের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও দেখুন এখানে