.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

যে পথ শেষ নাহি হয়

By on ১০:৫৮ AM
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ভালবাসা ভালবাসা—
সখী, ভালবাসা কারে কয়!

বহু বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এই প্রশ্নের জবাব কিংবদন্তী এই জুটির অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমেই হয়তো সারা বাংলার মানুষ জানতে পেরেছে। বুঝতে পেরেছে ভালবাসার প্রকৃত মর্ম কী, জানতে পেরেছে কীভাবে ভালবাসতে হয়। আর তাই হয়তো রোমান্টিক জুটি হিসেবে তারা দর্শকের হৃদয়ে পেয়েছে অমরত্বের মর্যাদা। তাইতো এই জুটির কোনো ছবির একটি রোমান্টিক দৃশ্য দেখলে আজও প্রেমিক হৃদয়ে তোলপাড় ওঠে। কিংবদন্তী বোধ হয় একেই বলে।

‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?’- মনে পড়ে এই গানটির কথা? উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’ চলচ্চিত্রের এই গান হয়েছিল সবচেয়ে বেশি সমাদৃত। মূলত উত্তম-সুচিত্রা জুটির জনপ্রিয়তার মূল কারণ ছিল দুজনের সুন্দর চেহারা, অভিনয়শৈলী এবং প্রেমিক-প্রেমিকা হিসেবে মানুষ ঠিক যেমন চরিত্র চায়, তেমন চরিত্রে তাদের অভিনয়। আরও দেখুন এখানে

২৪ তারিখের ছুটি ২৫ তারিখ

By on ১০:৫৫ AM
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ২৪ ডিসেম্বরের ছুটি বাতিল করে ২৫ তারিখ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

দেশে সব আর্থিক প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। আরও দেখুন এখানে

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

By on ১০:৫৩ AM
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, ইমপ্লিমেনটেশন-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, স্টুডেন্ট সেন্টার-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ পোর্টফোলিও-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস। ব্যবসায় বিভাগ থেকে পাসকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতাঃ ২-৮ বছর। আরও দেখুন এখানে

বক্তব্য প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

By on ১০:৫০ AM
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য ৭ দিনের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

বুধবার রেজিস্ট্রি ডাকে বিএনপির নয়াপল্টন কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বলেছেন, তিনি স্বাধীনতা চাননি।পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন।খালেদা জিয়ার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান লঙ্ঘনের শামিল। এ জন্য তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নইলে তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে। আরও দেখুন এখানে

ক্রিকেট থেকে নিষিদ্ধ রকিবুল

By on ১০:৪৭ AM
ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের একটি ম্যাচে টস নিয়ে সন্দেহ এবং পরে সেটা নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে আপাতত কোনো রকম কার্যক্রমে বিবেচনা করা হবে না।

সম্প্রতি এই বিষয়ে বিসিবির আম্পায়ারস কমিটি জরুরি বৈঠকে বসেছিল। রকিবুল হাসানকে কারণ দেখানোর নোটিশ পাঠানো হয় তখন। এ প্রসঙ্গে কমিটির সদস্য সচিব সয়লাব হোসেন বলেন, রকিবুল হাসানকে আপাতত বহিষ্কার করা হয়েছে। তিনি যদি যথাযথ উত্তর নিয়ে ফিরতে পারেন তাহলে তার ব্যাপার পুনরায় বিবেচনা করা হবে। আরও দেখুন এখানে