.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

সেলফি যখন পশুপাখির সাথে

By on ১০:৪৫ AM
‘এমন যদি হতো 3543 (4)
আমি পাখির মতো
উড়ে উড়ে বেড়ায় সারাক্ষণ’।

কখনও নীল আকাশের বালুকাবেলায়; কখনও সাগর নীলের গহীন অতলে। আবার কখনওবা সমুদ্রতটে ফ্যাকাসে এক বিরস দুপুরে বেড়িয়ে পড়লাম প্রকৃতির অবোধ প্রাণের ছোঁয়া পেতে।

এমনই কোনো এক পড়ন্ত বিকেলের নিশ্চুপ নিস্তব্দ মুহূর্তে দেখা হয়ে গেল কাঙ্ক্ষিত সেই সরস প্রাণের সাথে। যাদের প্রতিটি মুখের কথা মন থেকে মনে উড়ে বেড়ায়। এভাবে উড়তে উড়তে কখনও কোনো পথিকের মনের কুঠিয়ে আশ্রয় নিতে চায়। সেখানে পরম মমতায় গভীর আবেশে সযতনে সে বাসযোগ্য আবাসস্থল খুঁজে পায়। তারপর এক কল্পলোকের গল্পকথা। আরও দেখুন এখানে

পরিচ্ছন্নতার বছর ২০১৬ সাল

By on ১০:৪৪ AM
আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর বলে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে যোগব্যায়ামসহ অভিনব সব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকাবাসীদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম এবং ‘মেডিটেশন’ বা ধ্যান এ উৎসাহিত করার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মেয়র সাইদ খোকন বলেছেন, ‘মানসিক সুস্থতার জন্য প্রতি মাসে বা তিন মাসে অন্তত একদিন নগরবাসীকে সাদা-জামা পরতে উৎসাহিত করা হবে। সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, আমরা হোয়াইট শার্ট ডে ঘোষণা করবো।’
তিনি উল্লেখ করেন, ‘পরিচ্ছন্নতা শুধু শহরের বা শহরের রাস্তাঘাটের নয়, শহরের বাসিন্দা2015-06-28-1435529250-3400116-yoga_3-thumbদের শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। আরও দেখুন এখানে

ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা

By on ১০:৪১ AM
ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। গত ১৫ই ডিসেম্বর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ১১-সদস্যের লস এঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী, ইন্টারনেটে আবেদন করে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পত্রও নিয়েছিল ঐ পরিবার।

এসম্পর্কে উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকার এমপি স্টেলা ক্রিজি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনকে লিখেছেন, ‘ক্রমবর্ধমান সংখ্যায় মুসলিমরা অভিযোগ করছেন বিনা কারণে তাদের যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে দেওয়া হচ্ছে না।

ঐ এগারো জনকে বিমানে ওঠার আগ মুহূর্তে মার্কিন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা পরিবারটিকে বিমানে উঠতে দেয়নি। কোনও কারণও তাদের জানানো হয়নি। এগারো জনের মধ্যে, নয় জনই ছিল আট থেকে ১৯ বছরের বছর বয়সী শিশু, কিশোর এবং তরুণ।

পরিবারের প্রধান তারিক মাহমুদ গার্ডিয়ানকে জানান, ‘তারা প্রথমে ক্যালিফোর্নিয়ায় আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল বাচ্চাদের নিয়ে ডিজনিল্যান্ডে যাওয়া।’ টিকেটের জন্য ৯,০০০ পাউন্ড খরচ করেছিল মাহমুদের পরিবার। এয়ারলাইন্স ঐ পয়সা ফেরত দেওয়ার কোনও নিশ্চয়তা দেয়নি। আরও দেখুন এখানে

রক্তস্বল্পতা কমাতে যা করবেন

By on ১০:৩৯ AM
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই মূলত রক্তস্বল্পতা দেখা দেয়। আর যা ডেকে আনে অন্যান্য শারীরিক সমস্যা। পরিসংখ্যান অনুযায়ী মহিলারাই এই সমস্যায় বেশি ভোগেন। বিশেষ করে পিরিয়ড, প্রেগন্যান্সির সময় যে কারণে দুর্বল হয়ে পড়েন অনেকেই। তাই রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এমন কিছু যা আপনার রক্তস্বল্পতা কমাতে কার্যকরী ভূমিকা রাখবেঃ

ড্রাই ফ্রুট- ব্রেকফাস্টে অন্যান্য খাবারের সঙ্গে খেতে পারেন কিসমিস, অ্যাপ্রিকট, কাজু বা আমন্ড। এই ধরনের খাবারে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা শরীরকে আয়রন শুষে নিতে সাহায্য করে। ব্রেকফাস্ট ছাড়াও দিনের অন্য সময় এক মুঠো বাদাম আপনার আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। আরও দেখুন এখানে

আজ কেমন যাবেঃ ২৪ ডিসেম্বর

By on ১০:৩৩ AM
আজ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) কারো কাছ থেকে কোনো আপ্যায়নের সুযোগ পাবেন। আজ বাইরে কোথাও খেতে যাবার যোগ রয়েছে। খুচরা দোকানদারদের ভালো বেচাকেনার সম্ভাবনা। বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক সংকটের অবসান আশা করা যায়। আজ খাদ্য বিক্রেতা ও পল্ট্রি ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আপনার মানসিক জোড় বৃদ্ধি পাবে। সরকারী চাকরীজীবীরা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। আপনার উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। রাজনৈতিক কর্মকান্ডে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না।
আরও দেখুন এখানে