.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

By on ১০:৩১ AM
আগামী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। ঐদিন সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এ উপলক্ষে দেশের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার (১ জানুয়ারি) খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা (উপসচিব) সুবোধ চন্দ্র ঢালী বলেন, ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের জন্যই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন স্কুল খোলা থাকলেও কোনো ক্লাস হবে না। আরও দেখুন এখানে

তালেবানদের দখলে সানগিন

By on ১০:২৯ AM
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিন শহর প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তালেবানরা।  এই শহরের একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে বলে জানা গেছে।

বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দপ্তর দখল করে নেয় তালেবানরা। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

সানগিনে ব্যারাকে থাকা পুলিশ অফিসার আশুকুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, ‘পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি। আরও দেখুন এখানে

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা জোরদার

By on ১০:২৫ AM
বিশ্ব ইজতেমাকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইজতেমা মাঠসহ পুরো টঙ্গী এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬ হাজারেরও বেশি পুলিশ ও র‌্যাব সদস্য। আগামী ৮ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বে তিন দিনের ইজতেমা শুরু হবে। ১৭ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। আরও দেখুন এখানে

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ফাইনালে লড়বে কুমিল্লা ও বরিশাল

By on ৩:৪৯ PM
বিপিএলের তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করলো বরিশাল বুলস। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট পেলো মাহমুদউল্লাহর দল। আগামী মঙ্গলবার শিরোপা জয়ের লড়াইয়ে বরিশাল বুলস মাঠে নামবে আগেই ফাইনালে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
গতকাল রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের রংপুর রাইডার্স।
আরও দেখুন এখানে

স্মৃতিস্তম্ভ

By on ৩:৪৮ PM
  আলাউদ্দিন আল আজাদ
স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনও
চার কোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে ভিত কখনো কোনো রাজন্য
পারে নি ভাঙ্গতে
হীরার মুকুট নিল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে
যার বুনি ধান
গুন টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার
ভেঙেছে ভাঙ্গুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চার কোটি পরিবার।
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল?
আরও দেখুন এখানে