.

.

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় বৃদ্ধি

By on ৪:১৪ PM
বাংলাদেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা দেড়মাস বাড়ানো হয়েছে।১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হবার কথা ছিল।
জানা যায়, ১৫ তারিখ থেকে বর্ধিত করে আগামী ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
উল্লেখ্য,দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেন। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
আরও দেখুন এখানে 

যে দেশে ডাক্তার ডাকতে হয়না

By on ৪:১২ PM
পৃথিবীতে এমন দেশ আছে; যে দেশে ডাক্তার ডাকতে হয়না, ডাক্তার নিজেই এসে রোগী দেখে যায়।অবাক লাগছে না! যেখানে আমাদের দেশে ডাক্তারের পরামর্শ পেতেই লম্বা সিরিয়াল দিতে হয়। আর এমন ঘটনাতো প্রায়ই ঘটছে, অপেক্ষা করতে করতে রোগী মারা গেছে।
অথচ কিউবাতে যে ডাক্তার বা যে ক্লিনিকটির আওতায় যতগুলো পরিবার চিকিৎসাধীন থাকবে প্রতিবছরই তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা সেই ডাক্তার বা ক্লিনিকের দ্বায়িত্ব। নাগরিকেরা যদি বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের কাছে বা ক্লিনিকে আসতে না চায় তাহলে তার বাড়িতে যাওয়া হবে, এবং যেখানেই থাকুক তাকে খুঁজে বের করা হবে।
আরও দেখুন এখানে 

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

By on ৩:১০ PM
জবিতে ‘গণমাধ্যমের নির্মিত বাস্তবতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  এ সেমিনারের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন।
উদ্বোধকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘গণমাধ্যম যা দেখাচ্ছে বর্তমানে তাই জীবন। এর দ্বারা আমরা সকলেই কম-বেশি প্রভাবিত হচ্ছি। ইলেক্ট্রনিক্স মিডিয়ার সঙ্গে সঙ্গে প্রিন্ট মিডিয়ার দিকেও নজরদারি বাড়াতে হবে’।
আরও দেখুন এখানে

কথা বলবে কুকুর!

By on ৩:০৬ PM
জর্জিয়া টেক-এর একদল গবেষক  প্রযুক্তির মাধ্যমে কুকুর প্রজাতিকে মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা দেবার কাজ করে যাচ্ছে আর তা সম্ভব হলে সেটি কুকুর প্রজাতির জন্য এক বিপুল সম্ভাবনা সৃষ্টি করবে।
জর্জিয়া টেক ব্রেইন ল্যাব-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক মেলোডি মুর জ্যাকসন সম্প্রতি কুকুরদের পরার জন্য প্রযুক্তি নির্ভর ভেস্ট তৈরি করেছেন। আর এতে থাকা সেন্সরটি সহজেই চালু করে স্বয়ংক্রিয় অডিও বার্তা পাঠানোর মাধ্যমে মানুষের সাথে কথা বলে সাহায্য চায়তে পারবে ।
আরও দেখুন এখানে 

রূপচর্চার কিছু ভুল ধারণা

By on ৩:০৫ PM
রূপচর্চার ক্ষেত্রে অনেক ভুল ধারণা রয়েছে যা আমরা অনেকেই বিশ্বাস করি। কিন্তু এসব ধারণা অনেক ক্ষেত্রেই সত্য নয়। তাই আসুন জেনে নিই রূপচর্চার এমনই কিছু ভুল ধারণা সম্পর্কে।
– নিয়মিত শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন না করলে তা কাজ করে না- এটা পুরোপুরি ঠিক না। কেউ চাইলে এক শ্যাম্পুই সব সময় ব্যবহার করতে পারেন। পরিবর্তন করে ব্যবহার না করলে তা কাজ করবে না—এ কথা সঠিক নয়।
– রাতে মাথায় তেল দিয়ে শক্ত করে বেণি করে রাখলে চুল দ্রুত লম্বা হয় এই ধারণাও ভুল। বরং প্রতি রাতে চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে যায়।
– অনেকে বলেন, একটি পাকা চুল তুললে সেই জায়গায় আরও দুটি পাকা চুল ওঠে। তবে এটা একেবারেই ভুল ধারণা। পাকা চুল তুলে ফেলার কারণে সেখানে আরো বেশি পাকা চুল উঠার কোনো সম্ভাবনা নেই।
আরও দেখুন এখানে