.

.

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করছে অতীশ দীপঙ্কর

By on ৭:৪৯ PM
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরার স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং ২০১৬ সেশনের পাঠদান শুর করার সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেই এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করার দীর্ঘ দিনের প্রত্যাশা পূর্ণ হবে ।
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করার লক্ষে ২০০৪ সালে ১৮ আগস্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর দক্ষ জনশক্তি তৈরির জন্য এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। সময়ের ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে, রাজধানী ঢাকাতে অত্র বিশ্ববিদ্যালয়ের ৪টি শাখা ইউনিট ক্যাম্পাস স্থাপন করা হলেও পরবর্তীতে সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত মোতাবেক ২০১৪ সাল থেকে শাখা ইউনিটে ভর্তি বন্ধ করা হয়।
আরও দেখুন এখানে

খুলে দেওয়া হলো ফেসবুক

By on ৭:৪৮ PM
অবশেষে খুললো সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। বন্ধ হওয়ার ২৩ দিন পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়। দুপুর ২টা ২৫ মিনিট থেকে সারাদেশের ফেসবুক ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ-ল্যাপটপ-ট্যাব-স্মার্টফোনে মাধ্যমটি সচল দেখতে পান।
এর আগে, দুপুরে সচিবালয়ে ফেসবুক খুলে দেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্য মাধ্যমগুলো বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে সেসব মাধ্যমও খুলে দেওয়া হবে।
আরও দেখুন এখানে 

হাইড্রোজেন বোমা তৈরি করল উ.কোরিয়া

By on ৭:৪৬ PM
উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। দেশটির নেতা কিম জং-উন এমন ইঙ্গিত’ই দিয়েছেন । পারমাণবিক অস্ত্রের সক্ষমতার ক্ষেত্রে এটি তাদের বড় ধরনের অগ্রগতির আভাস। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয়া বার্তা সংস্থা (কেসিএনএ) বৃহস্পতিবার কিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায়, সম্প্রতি একটি ঐতিহাসিক সামরিক স্থাপনা পরিদর্শনকালে কিম বলেছেন, আরও দেখুন এখানে 

বিপিএল থেকে সিলেটের বিদায়

By on ৭:৪২ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো সিলেট সুপারস্টারস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭১ রানের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিতে হলো মুশফিক-আফ্রিদিদের দলকে। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ৭৯ রান করেই অলআউট হয়ে যায় সিলেট।
টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫০ রান সংগ্রহ করে কুমিল্লা। আরও দেখুন এখানে 

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

দুধ চিতই

By on ৬:০৫ PM
শীত এসে গেছে তার শুষ্কতা -রুক্ষতা আর হিমহিম ঠান্ডা নিয়ে। আমাদের যাপিত জীবনের স্বাভাবিকতা আর থাকলো কই? ষড়ঋতুর গোলকধাঁধায় প্রতিপার্বণে ঘুরছে আমাদের জীবন। এরই মাঝে রাজার মতো শীতল- ঠান্ডা হাঁড়কাপনো শীত এসে জেঁকে বসে আমাদের প্রতিদিনের সরস-বিরস- জটিল জীবনের প্রতিটি বাঁকে।  পরিবর্তনের ছোঁয়া লাগে সমস্ত দিনের কাজকর্মে। মন চাই আয়েশী ভাব আর উষ্ণ খাবার খেতে। আর তা যদি হয় পরম মমতায় ঘরোয়া হাতের ছোঁয়ায় বানানো তাহলেতো কথাই নেই। তাহলেতো জানতেই হয় তার প্রস্তুত প্রণালী। বলছি আমাদের চিরচেনা সুমিষ্ট দুধ চিতইয়ের কথা। তাহলে চলুন তা জেনে নিই:  
যা লাগবে 
  যে পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করবেন তার দুই ভাগের এক অংশ পোলাওয়ের চাল  বাকি অংশ আতপ চাল দেবেন  ।
আরও দেখুন এখানে