.

.

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

সামুদ্রিক সম্পদ রক্ষা নৌবাহিনীর দায়িত্ব

By on ১১:১২ AM
দেশের সমুদ্র পথে বাণিজ্য ছাড়াও সামুদ্রিক সম্পদ রক্ষা, আহরণ এবং বাণিজ্যে ব্যবহার করা নৌবাহিনীর দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্ত‍ৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান,শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। দেশের সমুদ্র সম্পদ রক্ষায় ছয় দফাতেও ঢাকায় নৌবাহিনী সদর দফতর স্থাপনের দাবি তুলেছিলেন তিনি। আরও দেখুন এখানে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ব্রেইল বই প্রদান

By on ১১:০৯ AM
‘স্পর্শ ব্রেইল প্রকাশনার’পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক ব্রেইল বই ও অডিও সিডি প্রদান করা হয়েছে। এই বই এর মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইলের সঙ্গে যোগাযোগ করে টেক্সট ফাইলকে দ্রুত ব্রেইল পদ্ধতিতে কনভার্ট করে একটা যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে অনুভূতির সৃষ্টি করে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই ও অডিও সিডি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য বলেন, স্পর্শ প্রকাশনাকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। তাদের যে স্পর্শ তা হলো আন্তরিকতার স্পর্শ, মানবতার স্পর্শ, দেশপ্রেমের স্পর্শ। আপনারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ব্রেইল বই প্রদান করে এক মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করলেন, এতে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা তাদের আগ্রহের বই পেয়ে অত্যন্ত উপকৃত হবে। আরও দেখুন এখানে

বিহঙ্গ বুনিছে তার আপন আলয়

By on ১১:০৭ AM
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কবি জীবনানন্দ, বনলতা সেনের চোখে পাখির নীড়ের মতো কোলাহলমুক্ত শান্তির নীড় দেখতে পেয়েছিলেন। জানিনা কোন পাখির ঘরবাঁধা দেখে কবির একথা মনে হলো। তবে আজ আমরা এক ভীনদেশি পাখির নিপুণ ঘর বোনার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখব।

আলজেরিয়ায় এক বৃদ্ধ দম্পতির ঘরের জানালার বাইরে আরেক স্বপ্নাতুর পাখিযুগল তাদের নীড় তৈরীতে ব্যস্ত হয়ে পড়ে। যদিও এই রসিক পাখিজুটি চিরচেনা এক অপূর্ব রহস্যেঘেরা শৈল্পিক আবহে নির্মাণ করছিল ছোট্ট একটি শান্তির নীড়। তবে তাদের ভাবলেশহীন গতিবিধি দেখে বেশ বোঝাই যাচ্ছিল; এই পাখি আর পাখিনীর অনুমতি নেয়ার লেশমাত্র বালাই নেই। তাতে অবশ্য ছিটেফোঁটা বিরক্তিরও ভাব নেই বৃদ্ধ যুগল দম্পতির। বরং তারা আয়েশ করে এ বাসযোগ্য নীড়ের স্থির ও চিরন্তনী সৌন্দর্য দেখার আশায় এক আলোকচিত্রীকে খবর দিলেন। সেই আলোকচিত্রী তাদের বাড়িতে অবস্থান করেন ঠিক ততদিন যতদিন পর্যন্ত নীড় তৈরীর কাজ শেষ হয়নি। সে তাদের অনুসরণ করে ঘন্টার পর ঘন্টা। এরপর পাখিদের নির্মাণশৈলী ও নীড় তৈরীর প্রতিটি কৌশল ক্যামেরায় ধারণ করেন। আরও দেখুন এখানে

মঙ্গল গ্রহে যাত্রা স্থগিত করলো নাসা

By on ১১:০৪ AM
গবেষণা উপাত্তে ত্রুটি পাওয়ার কারণে মঙ্গল গ্রহে নিজেদের পরবর্তী মিশন স্থগিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

এই অভিযানের মূল লক্ষ ছিল মঙ্গল গ্রহের তাপমাত্রা এবং ভূকম্পনের মাত্রা নিরুপন করা হবে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি এখন আর সম্ভব হচ্ছেনা। আরও দেখুন এখানে

যে পথ শেষ নাহি হয়

By on ১০:৫৮ AM
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ভালবাসা ভালবাসা—
সখী, ভালবাসা কারে কয়!

বহু বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এই প্রশ্নের জবাব কিংবদন্তী এই জুটির অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমেই হয়তো সারা বাংলার মানুষ জানতে পেরেছে। বুঝতে পেরেছে ভালবাসার প্রকৃত মর্ম কী, জানতে পেরেছে কীভাবে ভালবাসতে হয়। আর তাই হয়তো রোমান্টিক জুটি হিসেবে তারা দর্শকের হৃদয়ে পেয়েছে অমরত্বের মর্যাদা। তাইতো এই জুটির কোনো ছবির একটি রোমান্টিক দৃশ্য দেখলে আজও প্রেমিক হৃদয়ে তোলপাড় ওঠে। কিংবদন্তী বোধ হয় একেই বলে।

‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?’- মনে পড়ে এই গানটির কথা? উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’ চলচ্চিত্রের এই গান হয়েছিল সবচেয়ে বেশি সমাদৃত। মূলত উত্তম-সুচিত্রা জুটির জনপ্রিয়তার মূল কারণ ছিল দুজনের সুন্দর চেহারা, অভিনয়শৈলী এবং প্রেমিক-প্রেমিকা হিসেবে মানুষ ঠিক যেমন চরিত্র চায়, তেমন চরিত্রে তাদের অভিনয়। আরও দেখুন এখানে

২৪ তারিখের ছুটি ২৫ তারিখ

By on ১০:৫৫ AM
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ২৪ ডিসেম্বরের ছুটি বাতিল করে ২৫ তারিখ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

দেশে সব আর্থিক প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। আরও দেখুন এখানে

সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

By on ১০:৫৩ AM
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, ইমপ্লিমেনটেশন-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার, স্টুডেন্ট সেন্টার-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস

অভিজ্ঞতাঃ ২ বছর



পদের নামঃ পোর্টফোলিও-রিটেইল ভ্যালু সেন্টার, বিজনেস ব্রাঞ্চ ব্যাংকিং

যোগ্যতাঃ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস। ব্যবসায় বিভাগ থেকে পাসকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতাঃ ২-৮ বছর। আরও দেখুন এখানে

বক্তব্য প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

By on ১০:৫০ AM
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য ৭ দিনের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

বুধবার রেজিস্ট্রি ডাকে বিএনপির নয়াপল্টন কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বলেছেন, তিনি স্বাধীনতা চাননি।পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন।খালেদা জিয়ার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান লঙ্ঘনের শামিল। এ জন্য তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নইলে তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে। আরও দেখুন এখানে

ক্রিকেট থেকে নিষিদ্ধ রকিবুল

By on ১০:৪৭ AM
ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের একটি ম্যাচে টস নিয়ে সন্দেহ এবং পরে সেটা নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে আপাতত কোনো রকম কার্যক্রমে বিবেচনা করা হবে না।

সম্প্রতি এই বিষয়ে বিসিবির আম্পায়ারস কমিটি জরুরি বৈঠকে বসেছিল। রকিবুল হাসানকে কারণ দেখানোর নোটিশ পাঠানো হয় তখন। এ প্রসঙ্গে কমিটির সদস্য সচিব সয়লাব হোসেন বলেন, রকিবুল হাসানকে আপাতত বহিষ্কার করা হয়েছে। তিনি যদি যথাযথ উত্তর নিয়ে ফিরতে পারেন তাহলে তার ব্যাপার পুনরায় বিবেচনা করা হবে। আরও দেখুন এখানে

সেলফি যখন পশুপাখির সাথে

By on ১০:৪৫ AM
‘এমন যদি হতো 3543 (4)
আমি পাখির মতো
উড়ে উড়ে বেড়ায় সারাক্ষণ’।

কখনও নীল আকাশের বালুকাবেলায়; কখনও সাগর নীলের গহীন অতলে। আবার কখনওবা সমুদ্রতটে ফ্যাকাসে এক বিরস দুপুরে বেড়িয়ে পড়লাম প্রকৃতির অবোধ প্রাণের ছোঁয়া পেতে।

এমনই কোনো এক পড়ন্ত বিকেলের নিশ্চুপ নিস্তব্দ মুহূর্তে দেখা হয়ে গেল কাঙ্ক্ষিত সেই সরস প্রাণের সাথে। যাদের প্রতিটি মুখের কথা মন থেকে মনে উড়ে বেড়ায়। এভাবে উড়তে উড়তে কখনও কোনো পথিকের মনের কুঠিয়ে আশ্রয় নিতে চায়। সেখানে পরম মমতায় গভীর আবেশে সযতনে সে বাসযোগ্য আবাসস্থল খুঁজে পায়। তারপর এক কল্পলোকের গল্পকথা। আরও দেখুন এখানে

পরিচ্ছন্নতার বছর ২০১৬ সাল

By on ১০:৪৪ AM
আসন্ন ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর বলে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে যোগব্যায়ামসহ অভিনব সব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

ঢাকাবাসীদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম এবং ‘মেডিটেশন’ বা ধ্যান এ উৎসাহিত করার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মেয়র সাইদ খোকন বলেছেন, ‘মানসিক সুস্থতার জন্য প্রতি মাসে বা তিন মাসে অন্তত একদিন নগরবাসীকে সাদা-জামা পরতে উৎসাহিত করা হবে। সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, আমরা হোয়াইট শার্ট ডে ঘোষণা করবো।’
তিনি উল্লেখ করেন, ‘পরিচ্ছন্নতা শুধু শহরের বা শহরের রাস্তাঘাটের নয়, শহরের বাসিন্দা2015-06-28-1435529250-3400116-yoga_3-thumbদের শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। আরও দেখুন এখানে

ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা

By on ১০:৪১ AM
ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। গত ১৫ই ডিসেম্বর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ১১-সদস্যের লস এঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী, ইন্টারনেটে আবেদন করে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পত্রও নিয়েছিল ঐ পরিবার।

এসম্পর্কে উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকার এমপি স্টেলা ক্রিজি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনকে লিখেছেন, ‘ক্রমবর্ধমান সংখ্যায় মুসলিমরা অভিযোগ করছেন বিনা কারণে তাদের যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে দেওয়া হচ্ছে না।

ঐ এগারো জনকে বিমানে ওঠার আগ মুহূর্তে মার্কিন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা পরিবারটিকে বিমানে উঠতে দেয়নি। কোনও কারণও তাদের জানানো হয়নি। এগারো জনের মধ্যে, নয় জনই ছিল আট থেকে ১৯ বছরের বছর বয়সী শিশু, কিশোর এবং তরুণ।

পরিবারের প্রধান তারিক মাহমুদ গার্ডিয়ানকে জানান, ‘তারা প্রথমে ক্যালিফোর্নিয়ায় আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল বাচ্চাদের নিয়ে ডিজনিল্যান্ডে যাওয়া।’ টিকেটের জন্য ৯,০০০ পাউন্ড খরচ করেছিল মাহমুদের পরিবার। এয়ারলাইন্স ঐ পয়সা ফেরত দেওয়ার কোনও নিশ্চয়তা দেয়নি। আরও দেখুন এখানে

রক্তস্বল্পতা কমাতে যা করবেন

By on ১০:৩৯ AM
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই মূলত রক্তস্বল্পতা দেখা দেয়। আর যা ডেকে আনে অন্যান্য শারীরিক সমস্যা। পরিসংখ্যান অনুযায়ী মহিলারাই এই সমস্যায় বেশি ভোগেন। বিশেষ করে পিরিয়ড, প্রেগন্যান্সির সময় যে কারণে দুর্বল হয়ে পড়েন অনেকেই। তাই রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এমন কিছু যা আপনার রক্তস্বল্পতা কমাতে কার্যকরী ভূমিকা রাখবেঃ

ড্রাই ফ্রুট- ব্রেকফাস্টে অন্যান্য খাবারের সঙ্গে খেতে পারেন কিসমিস, অ্যাপ্রিকট, কাজু বা আমন্ড। এই ধরনের খাবারে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা শরীরকে আয়রন শুষে নিতে সাহায্য করে। ব্রেকফাস্ট ছাড়াও দিনের অন্য সময় এক মুঠো বাদাম আপনার আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। আরও দেখুন এখানে

আজ কেমন যাবেঃ ২৪ ডিসেম্বর

By on ১০:৩৩ AM
আজ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) কারো কাছ থেকে কোনো আপ্যায়নের সুযোগ পাবেন। আজ বাইরে কোথাও খেতে যাবার যোগ রয়েছে। খুচরা দোকানদারদের ভালো বেচাকেনার সম্ভাবনা। বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক সংকটের অবসান আশা করা যায়। আজ খাদ্য বিক্রেতা ও পল্ট্রি ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) আপনার মানসিক জোড় বৃদ্ধি পাবে। সরকারী চাকরীজীবীরা নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। আপনার উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। রাজনৈতিক কর্মকান্ডে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না।
আরও দেখুন এখানে

পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

By on ১০:৩১ AM
আগামী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। ঐদিন সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এ উপলক্ষে দেশের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার (১ জানুয়ারি) খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা (উপসচিব) সুবোধ চন্দ্র ঢালী বলেন, ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের জন্যই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন স্কুল খোলা থাকলেও কোনো ক্লাস হবে না। আরও দেখুন এখানে

তালেবানদের দখলে সানগিন

By on ১০:২৯ AM
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিন শহর প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তালেবানরা।  এই শহরের একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে বলে জানা গেছে।

বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দপ্তর দখল করে নেয় তালেবানরা। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

সানগিনে ব্যারাকে থাকা পুলিশ অফিসার আশুকুল্লাহ বিবিসিকে জানিয়েছেন, ‘পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি। আরও দেখুন এখানে

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা জোরদার

By on ১০:২৫ AM
বিশ্ব ইজতেমাকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইজতেমা মাঠসহ পুরো টঙ্গী এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬ হাজারেরও বেশি পুলিশ ও র‌্যাব সদস্য। আগামী ৮ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বে তিন দিনের ইজতেমা শুরু হবে। ১৭ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। আরও দেখুন এখানে

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ফাইনালে লড়বে কুমিল্লা ও বরিশাল

By on ৩:৪৯ PM
বিপিএলের তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করলো বরিশাল বুলস। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট পেলো মাহমুদউল্লাহর দল। আগামী মঙ্গলবার শিরোপা জয়ের লড়াইয়ে বরিশাল বুলস মাঠে নামবে আগেই ফাইনালে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
গতকাল রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের রংপুর রাইডার্স।
আরও দেখুন এখানে

স্মৃতিস্তম্ভ

By on ৩:৪৮ PM
  আলাউদ্দিন আল আজাদ
স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনও
চার কোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে ভিত কখনো কোনো রাজন্য
পারে নি ভাঙ্গতে
হীরার মুকুট নিল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে
যার বুনি ধান
গুন টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার
ভেঙেছে ভাঙ্গুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চার কোটি পরিবার।
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল?
আরও দেখুন এখানে 

আজও স্মৃতিপটে অম্লান শহীদ বুদ্ধিজীবীরা

By on ৩:৪৫ PM
ক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আসলেই ভুলে যাওয়ার মতো নয় বাংলার বুকে ঘটে যাওয়া রক্তাক্ত সেই দিনগুলোর কথা। অনেক হাজার প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলা। সেই দিনগুলোর কথা মনে করলেই যেন বাংলার মানুষের বুক আজও কেঁপে উঠে। হয়তো দেশপ্রেম জেগে উঠার কারণে, হয়তোবা যুদ্ধে প্রাণ হারানো আমাদের ভাইবোনদের আর্তনাদ-চিৎকারের কথা মনে হয়ে। আর যুদ্ধের সময় বাঙালি যে সম্পদ হারিয়েছে, তা হয়তো আজকের এই আধুনিক যুগে এসেও পূরণ হয়নি।
আরও দেখুন এখানে